গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং ইঞ্জিনের পেছনে থাকা চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকারী বা রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।