জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৯ আগস্ট) এক বার্তার মাধ্যমে সংস্থাটি এই নতুন মূল্যতালিকা ঘোষণা করে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের জন্য ১৫৯ টাকা ৫২ পয়সা গুনতে হবে। এর আগে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটারে ১৩০ টাকা ৯৯ পয়সা। SHARES অর্থনীতি বিষয়: জেট ফুয়েলজ্বালানি তেলবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসিবিমান চলাচল