জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পর্যালোচনায় সরকার গঠন করল উচ্চপর্যায়ের কমিটি

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সাত সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটিতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কমিটির প্রধান দায়িত্ব হলো পে-কমিশনের প্রতিবেদনটি বিস্তারিত পর্যালোচনা করে সরকারের কাছে যথাযথ সুপারিশ তুলে ধরা।