রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিএনপি প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী কে হবেন, তা নির্ধারণ করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ওই দিনই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলের নীতিনির্ধারণী পর্যায়ে প্রার্থী নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং বৃহস্পতিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। SHARES জাতীয় বিষয়: তারেক-রহমানবিএনপিমনোনয়নপত্ররাষ্ট্রপতি নির্বাচনস্থায়ী কমিটি