আগস্টে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করছে সরকার

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই চালানে প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দেশে আসবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, "গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরো ৫ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।" তিনি আরও জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নিয়মিতভাবে এই তিন ধরনের উৎস থেকেই এলএনজি আমদানি করা হয়ে থাকে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হয়।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসে সব মিলিয়ে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ৪টি কার্গো বাংলাদেশে এসে পৌঁছেছে এবং বাকি ৫টি কার্গো চলতি মাসের ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ তারিখে এসে পৌঁছাবে। এই ৯টি কার্গোতে মোট ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকবে। এর আগে গত জুলাই মাসেও দেশের জ্বালানি চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

চলতি মাসের জন্য সংগৃহীত ৯টি কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো কেনা হয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং বাংলাদেশকে এলএনজি সরবরাহ করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের সাথে স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি করা হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের মাধ্যমে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করা হয়।