কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদল নেতাদের ওপর যুবদলের হামলা, আহত ১০ প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬ কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগবিরোধী মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপির স্থানীয় সংসদ সদস্যের অনুসারী যুবদল নেতাকর্মীদের আকস্মিক হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বাইপাস সংলগ্ন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সড়কের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ঢালুয়া বাইপাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের প্রতিবাদে বিএনপি মিছিল বের করে। সেই মিছিলে হামলার ঘটনায় ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক Azad Hossain আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম, ইব্রাহীম খলিল, আমির হামজা মুন্না ও স্থানীয় যুবদল নেতা গিয়াসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মিছিলের প্রস্তুতির সময় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী যুবদল নেতা আব্দুল মমিনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠিসোঁটা ও পাইপ নিয়ে আকস্মিক হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না, মাহফুজুর রহমান, Shahidul Islam ও ইব্রাহিম খলিলসহ অন্তত ১০ জন। আহত আমির হামজা মুন্নাকে চিকিৎসার জন্য প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের সদস্যরা দ্বিতীয় দফায় তার ওপর মারাত্মক হামলা চালায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই হামলার বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আব্দুল মমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। অন্যদিকে, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া জানান, "গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বিএনপি নেতা আজাদ আহত হয়েছে। কিন্তু আজ কী হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।" প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯: ২১আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯: ২৩ SHARES জাতীয় বিষয়: কুমিল্লাছাত্রদলনাঙ্গলকোটবিএনপিমোবাশ্বের আলম ভূঁইয়াযুবদলরাজনৈতিক সংঘর্ষ