পাবনার চাটমোহরে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

পাবনার চাটমোহর উপজেলায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় মেঘার বিল থেকে মোট ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকারও বেশি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ উপস্থিত থেকে জালগুলো ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই মেঘার বিলে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত