নুসরাত হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতের এই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জনের সাজা বহাল রাখার পাশাপাশি ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মামলায় অভিযুক্ত ১০ জনকে খালাস দিয়েছেন আদালত।