ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন। বুধবার ভোরে সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার এই যাত্রাবিরতি চলাকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও ভুটানের রাজা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানান। এর জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।