নেপালে বন্যায় নিহতদের স্মরণে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশনের কার্যক্রম শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাবটি উত্থাপন করেন। এরপর চিফ হুইপ মো. নুরুল ইসলাম এটি সংসদে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

এর আগে, নেপালের এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেয়া এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে নেপালকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।