ফিফার নিষেধাজ্ঞা এক ডজন থেকে কমে তিনে বসুন্ধরা কিংসের

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোর মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ঢাকা আবাহনী লিমিটেড ফিফার দেওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। তবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এখনো পুরোপুরি নিষেধাজ্ঞা মুক্ত হতে পারেনি।

ক্লাবটির ওপর শুরুতে মোট এক ডজন বা ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ধারাবাহিক প্রক্রিয়ায় সেই সংখ্যা কমে এখন তিনটি অবশিষ্ট রয়েছে। এই অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে দ্রুত ফুটবলে ফেরার সুযোগ রয়েছে ক্লাবটির সামনে। সেই লক্ষ্যেই তাদের সময় দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, গতকাল ক্লাব লাইসেন্সিংয়ের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এই প্রক্রিয়াটির সঙ্গে বাফুফে যুক্ত রয়েছে।