২০২৬ ব্যালন ডি’অর মনোনয়ন: কোপা ট্রফি ধরে রাখার দৌড়ে ইয়ামাল প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ ২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা শুরু হয়েছে। অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা খেলোয়াড়কে দেওয়া কোপা ট্রফির সংক্ষিপ্ত তালিকায় গত দুইবারের বিজয়ী বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল এবারও জায়গা করে নিয়েছেন। নারী বিভাগে গতবারের বিজয়ী বার্সার ভিকি লোপেজও মনোনয়ন পেয়েছেন। কোপা ট্রফির পুরুষ সংক্ষিপ্ত তালিকায় ইয়ামালের পাশাপাশি রয়েছেন আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্টাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া) এবং ওয়ারেন জাইর-এমেরি (পিএসজি/ফ্রান্স)। নারী বিভাগে ভিকি লোপেজের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ভিরা বুরমান (চেলসি/নেদারল্যান্ডস), ফেলেসিয়া শ্রোডার (হাকেন/রিয়াল মাদ্রিদ/সুইডেন), ক্লারা সেরাহর্দি (বার্সেলোনা/স্পেন) ও লিলি ইয়োহানেস (লিওঁ/যুক্তরাষ্ট্র)। গোলরক্ষকদের বিভাগে পুরুষদের তালিকায় ১০ জন মনোনয়ন পেয়েছেন। এতে রয়েছেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া, এমিলিয়ানো মার্তিনেজ, উনাই সিমন, দাভিদ রায়া, ইয়াসিন বুনু, থিবো কোর্তোয়া, গ্রেগর কোবেল, হোয়ান গার্সিয়া, এদুয়ার্দ মেন্দি ও মাতেভেই সাফোনোভ। গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা এবার তালিকায় নেই। নারী গোলরক্ষকদের তালিকায় মনোনয়ন পেয়েছেন গতবারের বিজয়ী হানা হ্যাম্পটনসহ অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, লোরেনা ও আয়াকা ইয়ামাশিতা। সেরা কোচ হিসেবে পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন মিকেল আরতেতা, লুইস দে লা ফুয়েন্তে, উনাই এমেরি, ভিনসেন্ট কোম্পানি ও লুইস এনরিকে। নারী দলের কোচদের মধ্যে তালিকায় আছেন জোনাথন জিরালদেজ, আন্দ্রে ইয়েগলার্টজ, নিলন নিলসেন, পেরে রোমেউ ও ইয়েলেনা সাদিকু। এছাড়া সেরা ক্লাবের মনোনয়ন তালিকায় পুরুষ বিভাগে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি এবং নারী বিভাগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ জায়গা পেয়েছে। SHARES ফুটবল বিষয়: কোপা ট্রফিপুরস্কারফুটবলব্যালন ডি’অরলামিনে ইয়ামাল