আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬ আর্জেন্টিনার নীল-সাদা জার্সির সঙ্গে লিওনেল মেসির নাম জড়িয়ে আছে কোটি ভক্তের আবেগ। দীর্ঘদিন ধরে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে যে জল্পনা চলছিল, তার অবসান হতে যাচ্ছে। নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার অপেক্ষার প্রহর ফুরিয়ে আসছে। ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক তথ্য থেকে বিষয়টি জানা গেছে। সেই তথ্য অনুযায়ী, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন এই মহাতারকা। SHARES খেলাধুলা বিষয়: আন্তর্জাতিক ফুটবলআর্জেন্টিনাপ্রীতি ম্যাচফুটবললিওনেল মেসি