যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে মেহেদীবাগে নিজের বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।

সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা মহাসড়কের যানজট নিরসনে বেশ কিছু বিকল্প প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর দিয়ে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এবং মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড় দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির দাবি অন্যতম।

আলোচনার এক পর্যায়ে প্রতিনিধিদলটি তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করে। এতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য মন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়।