বগুড়ায় বৃহস্পতিবার থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাময়িক গ্যাস সংকট চলাকালে বগুড়া শহর নেটওয়ার্কের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহক অসুবিধার সম্মুখীন হবেন। জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধার বিষয়ে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত