দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে বসে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ বর্তমানে এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। বুধবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।