৭২ ঘণ্টার মধ্যে ভূমিকম্পের পূর্বাভাস গুজব: যা জানা গেল প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে বড় ধরনের সিরিজ ভূমিকম্পের যে শঙ্কা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। ভূমিকম্প এমনই একটি প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস দেওয়া বর্তমান প্রযুক্তিতে সম্পূর্ণ অসম্ভব। নির্দিষ্ট দিন বা ঘণ্টা উল্লেখ করে আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি বা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি। ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) বা আবহাওয়া অফিসের পক্ষ থেকেও এ ধরনের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের বিভ্রান্তিকর সতর্কবার্তায় কান না দিয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্যে আতঙ্কিত না হয়ে বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: আবহাওয়া অফিসগুজববাংলাদেশভূমিকম্পসতর্কবার্তা