জ্বালানি তেলের উচ্চমূল্যে জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের যে কষ্ট হবে, তা স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই সংকটময় পরিস্থিতিতে তিনি জনগণের কাছে সরকারের প্রতি সহনশীলতা বা 'কাইন্ডনেস' প্রত্যাশা করেছেন। ডা. জাহেদ উর রহমান জানান, বিশ্ববাজারে গত দুই-তিন দিনে জ্বালানি তেলের দাম ২ থেকে ৩ শতাংশ হ্রাস পেলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। SHARES জাতীয় বিষয়: জনগণজাহেদ উর রহমানজ্বালানি তেলমূল্যবৃদ্ধিসরকার