আনোয়ারায় কিশোরী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় তাসফিয়া খানম ইভা (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তাসফিয়া স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সে ওই এলাকার মো. ইসমাইলের মেয়ে। তাসফিয়া খানম ইভা উপজেলার বারশত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুধকুমড়া এলাকার মো. ইসমাইলের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাসফিয়া অসুস্থ বোধ করার কথা বলে নিজের কক্ষে চলে যায়। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে বেশ কিছুক্ষণ সাড়া না পেয়ে তার মা ঘরের দরজা খুলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানান। ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। SHARES অপরাধ বিষয়: অস্বাভাবিক মৃত্যুআনোয়ারাচট্টগ্রামপুলিশমাদ্রাসা ছাত্রী