চট্টগ্রামে কিশোর হৃদয়কে ডেকে নিয়ে হামলার ঘটনায় আটক ৬ প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬ চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে হৃদয় (১৬) নামে এক কিশোরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হৃদয় ওয়্যারলেস কলোনি সড়কের পাশে তার দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে ভ্যানে সবজি বিক্রি করত। চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজ বাসায় বসে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে এক কিশোরকে ছুরি মেরে খুন করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে তাকে কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে রাস্তায় বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সেখানে নিয়ে প্রথমে তার কান কেটে ফেলা হয় এবং পরে পেটে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরির আঘাতে তার কান কেটে যায় এবং পেটের ভুড়ি বের হয়ে যায়। এ ঘটনায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই কিশোর চক্রটি ওয়াকিল হোসেন বগার নিয়ন্ত্রণে পরিচালিত হতো। বহিস্কৃত স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। SHARES অপরাধ বিষয়: কিশোর অপরাধখুলশীচট্টগ্রামপুলিশহৃদয়