আট বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার প্রতারক কর্মচারী প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রামের আন্দরকিল্লার মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে আমির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত আমির ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান বাড়ির জেবল হোছাইনের ছেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ২০১৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় আমির হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘ আট বছর পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, আমির হোসেন মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেন ও গুদামের হিসাবের দায়িত্বে থাকা আমির এই সুযোগে বড় ধরনের জালিয়াতি করেন। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জোবায়েরের অভিযোগ, ২০১৭ সালের ১৭ এপ্রিল থেকে ২০১৮ সালের ১০ মার্চ পর্যন্ত সময়ে আমির হোসেন এবং তার সহযোগী জমির হোসেন সুকৌশলে তার বাবার স্বাক্ষর জাল করেন। এই জালিয়াতির মাধ্যমে গুদাম থেকে প্রায় ৪৪ লাখ ৫০ হাজার টাকার মালামাল সরিয়ে ফেলার পাশাপাশি নগদ দুই লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। পরিচালক মো. জোবায়ের জানান, ঘটনার পর আসামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টো হুমকি দিতে শুরু করে। বাধ্য হয়েই তিনি ২০১৮ সালে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছিলেন, যা আট বছর পর এখন আইনি প্রক্রিয়ায় নতুন মোড় নিল। জোবায়ের আরও বলেন, এরপর আসামিদের সাথে যোগাযোগের চেষ্টা করে হলেও তারা আমাকে হুমকি দিতে থাকে। পরবর্তীতে আমি ২০১৮ সালে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করি। SHARES অপরাধ বিষয়: অপরাধগ্রেপ্তারচট্টগ্রামপ্রতারণাবাঁশখালী