পটিয়ায় ১৩ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি বালু সাইফুল গ্রেপ্তার প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ চট্টগ্রামের পটিয়ায় একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী মো. সাইফুদ্দিন ওরফে মো. সাইফুল ইসলাম ওরফে বালু সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাকে আটক করে। বুধবার তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বালু সাইফুল পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসম্পাদক এবং হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা এই যুবলীগ নেতার বিরুদ্ধে পটিয়া থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি তিনি। একই বছরের ২০ আগস্ট ও ১ নভেম্বর দায়ের করা বিভিন্ন অপরাধমূলক মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। একই বছরের ২০ আগস্টের আরেক মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় তাঁকে আসামি করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে থাকা মামলার দীর্ঘ তালিকার মধ্যে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনের ব্যবহার, চাঁদাবাজি, অপহরণ, মারামারি, চুরি, ডিজিটাল নিরাপত্তা আইন ভঙ্গ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি বালু সাইফুল নামেই বেশি পরিচিত। বিভিন্ন সময়ে এলাকায় আধিপত্য বিস্তার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, চিহ্নিত এই আসামির বিরুদ্ধে গুরুতর অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তারের পর বুধবার আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। SHARES অপরাধ বিষয়: অপরাধগ্রেপ্তারচট্টগ্রামপটিয়াবালু সাইফুল