মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতি ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর ‘তাইবাহ’ বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মসজিদে নববীতে সেবা প্রদানকারী এই বিদ্যুৎ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসামরিক স্থাপনা। এই স্থাপনাকে লক্ষ্য করে চালানো ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে গণ্য, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন যেকোনো আগ্রাসী তৎপরতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: পররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশমদিনাসৌদি-আরবহুতি বিদ্রোহী