দেবহাটায় এসআরবি’র অভিযান: প্রায় ৭শ বোতল মাদকসহ নারী গ্রেফতার প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ সাতক্ষীরার দেবহাটায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ উইনকেরেক্স মাদকসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০০ বোতল ভারতীয় মাদক। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুলিয়া গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুনের ঘরের পাশে অভিযান চালায় তাদের একটি আভিজানিক দল। সেখান থেকে মোট ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে গ্রেফতার করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় এসআরবি-৬ এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০১, তারিখ- ০৩/১০/২৬ ইং। মামলায় গ্রেফতারকৃত ফাতেমা খাতুন ছাড়াও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩)-কে আসামি করা হয়েছে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এসআরবি বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছে। গ্রেফতারকৃত নারী আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: উইনকেরেক্সএসআরবি অভিযানগ্রেফতারদেবহাটামাদক উদ্ধার