৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬ ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এক অবিশ্বাস্য জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে লঙ্কানরা। এই জয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। চারশো ছাড়ানো লক্ষ্য দিয়ে ইংল্যান্ড হয়তো ভাবেনি যে এই ম্যাচটি তারা হেরে যাবে, কিন্তু পাভান রত্মানায়েকের সেঞ্চুরি, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকার ৯৭ রানের ইনিংস এবং শেষদিকে জানিথ লিয়ানেজের মারকুটে ব্যাটিংয়ে সেই অসম্ভব লক্ষ্যই বাস্তবে পরিণত হয়েছে। ম্যাচের শুরুতে ২৪ রানের মাথায় শ্রীলঙ্কা তাদের প্রথম দুই উইকেট হারিয়ে ফেলে। কামিন্দু মেন্ডিস ১৮ রান করে জশ টাঙের বলে বোল্ড হন এবং অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল খেলার আগেই রান আউট হন। এরপর আভিস্কা ফার্নান্দো ও পাভান রত্মায়েক ১৬৬ রানের একটি জুটি গড়ে চাপ সামাল দেন। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ওভারটনের বলে ক্যাচ দিয়ে ১৯০ রানের মাথায় আউট হন আভিস্কা। তৃতীয় উইকেটের পতনের পর পাভান রত্মায়েক ও দাসুন শানাকা আরও ১৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতেই পাভান তার ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন। দলীয় ৩২৩ রানে স্যাম কারানের বলে ১৩০ রান করে পাভান আউট হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। এরপর ৯৭ রান করা দাসুন শানাকাও সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন ৩৬৩ রানের মাথায়। সাহান আরচ্চিগে ১৩ রান করে দলের স্কোর চারশো পার করিয়ে ৪০৬ রানে ষষ্ঠ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। লিয়ানেজ প্রথম বলে এক রান নেওয়ার পর জশ টাঙের বলে ভেল্লালাগে ও ইশান মালিঙ্গা বোল্ড হলে ইংল্যান্ডের জয়ের আশা জেগে ওঠে। তবে হ্যাটট্রিক বলে আসিথা ফার্নান্দো এক রান নিলে শেষ দুই বলে ৬ রানের লক্ষ্য দাঁড়ায়। জানিথ লিয়ানেজ বিচলিত না হয়ে জশ টাঙকে সীমানা ছাড়া করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে হ্যারি ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডও ম্লান হয়ে গেছে। ৪২৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ১৮ ও অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল না খেলেই হন রান আউট। কামিন্দকে বোল্ড করেন জশ টাঙ। SHARES খেলাধুলা বিষয়: ইংল্যান্ডওয়ানডেক্রিকেটরেকর্ডশ্রীলঙ্কা