সিলেট টেস্ট: তাসকিনের তোপে শুরুতেই সাজঘরে ব্রেন্ডন কিং প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দল এই ম্যাচে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নেমেছে। আগের ম্যাচের একাদশে পরিবর্তন এনে শরীফুল ইসলামের জায়গায় তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ম্যাচের শুরু থেকেই সিলেটে আকাশ মেঘলা এবং শীতের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। টসের পরপরই অধিনায়ক নাজমুল হোসেনকে স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে। ইনিংসের শুরুর দিকেই হাসান মাহমুদের বলে উইকেটের সুযোগ তৈরি হয়েছিল, ২.২ ওভারের মাথায় স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। তবে সাদমান ক্যাচটি নিতে পারেননি। পঞ্চম ওভারে এসে সাফল্য পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের ফুল লেংথের বলটি ভেতরে সুইং করে এবং পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ব্রেন্ডন কিং মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করলেও বলের গতিপথ বুঝতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত বলটি তার স্টাম্প উপড়ে ফেলে। নয় রান করে সাজঘরে ফিরে যান কিং। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।কিং করেছেন ৯ রান।.ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। SHARES খেলাধুলা বিষয়: ওয়েস্ট ইন্ডিজক্রিকেটতাসকিন আহমেদবাংলাদেশ-ক্রিকেটসিলেট টেস্ট