মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় আসিফ আকবরের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিজে অক্ষত রয়েছেন।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় তিনি কোনো ধরনের ক্ষতির শিকার হননি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সংগীতশিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবেও পরিচিত মুখ।