জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬ রোববার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা বিশিষ্ট ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই জাপান সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গী প্রতিনিধি দলে আরও রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিনিধি দলে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান। SHARES জাতীয় বিষয়: কূটনৈতিক সফরজাপান সফরনারিতা বিমানবন্দরপ্রধানমন্ত্রীবাংলাদেশ বিমান