আওয়ামী লীগ ও বিরোধীদের নিয়ে রুমিন ফারহানার রহস্যময় মন্তব্য প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ ও দলটির বিরোধীদের নিয়ে একটি রহস্যময় মন্তব্য করেছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত ও বিকৃত ছিল, অন্ধ আওয়ামী লীগবিরোধীরাও তেমনই। এর আগে বৃহস্পতিবারও আওয়ামী লীগকে নিয়ে একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন এই সংসদ সদস্য। ওই পোস্টে তিনি লিখেছিলেন, মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগফেসবুকরাজনীতিরুমিন ফারহানাসংসদ সদস্য