ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, জানাল আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত: 9:01 AM, August 2, 2026 রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে। SHARES জাতীয় বিষয়: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরঢাকাবজ্রসহ বৃষ্টিবৃষ্টির পূর্বাভাস