শরণখোলায় বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত, আহত ৪ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬ বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের একটি বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: নিহতবাগেরহাটশরণখোলাসড়ক দুর্ঘটনাহামিম পরিবহন