ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার বিনিময়ে সুবিধা দেওয়ার ঘোষণা মীর শাহে আলমের প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং চাকরির সুযোগ প্রদানের মতো কার্যক্রম হাতে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই সুবিধার বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। এসময় মীর শাহে আলম আরও বলেন, বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে কোনো অলীক বা বেহেশতের লোভ দেখাবে না। এর পরিবর্তে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা ও খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরে জনগণের কাছে পুনরায় ভোট চাওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। SHARES জাতীয় বিষয়: ধানের শীষনির্বাচনবিএনপিমীর শাহে আলমরাজনীতি