বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হন।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক প্রেক্ষাপটের পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসবে। আগামী ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই সংলাপটি চলমান থাকবে।

এবারের এই আন্তর্জাতিক আয়োজনে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করছেন।