রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৫৫ জন গ্রেফতার

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্যানুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় পুলিশ ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪৭১১ পিস ইয়াবা জব্দ করে। পাশাপাশি অপরাধীদের কাছ থেকে ২টি স্বর্ণের চেইন, ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ১ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।