উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ তুরস্কের আনতালিয়ার জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, বুধবার বিকাল পৌনে ৩টায় সম্মেলনস্থলে এই বৈঠকটি শুরু হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী স্থায়ী এই বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠকটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। SHARES অন্যান্য বিষয়: উজবেকিস্তানকপ-৩১জলবায়ু সম্মেলনদ্বিপক্ষীয় বৈঠকপ্রধানমন্ত্রী