হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা, আটক ২ প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬ রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এই হামলার ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা ওয়্যারহাউসের সামনে পার্ক করে রাখা একটি গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে গাড়িটির কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই জড়িতরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় হাজারীবাগ থানা-পুলিশ তাদের ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে। আটককৃত দুজনকে বর্তমানে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: অপরাধআটকঢাকাপেট্রোল বোমাহাজারীবাগ