তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬ তুরস্কের আনতালিয়ার বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের অংশ হিসেবে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিশেষ নৈশভোজে অংশ নেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্মেলনের গ্রিন জোনে আয়োজিত এই নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন। এর আগে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের লিডার্স সামিটে যোগ দেন। এছাড়া জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নিয়েছেন তিনি। SHARES জাতীয় বিষয়: এরদোয়ানকপ-৩১জলবায়ু সম্মেলনতারেক-রহমানতুরস্কপ্রধানমন্ত্রী