আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের জলবায়ু তহবিলের অর্থ লুটপাটের অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তুরস্ক সফরকে অত্যন্ত সফল হিসেবে অভিহিত করে হুমায়ুন কবির বলেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলে তিনি জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরকালে চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এই সফর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে। SHARES জাতীয় বিষয়: আওয়ামী লীগজলবায়ু তহবিলতুরস্ক সফরপররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীহুমায়ুন কবির