টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের পাঁচ নেতার পদত্যাগ প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফায়েকুজ্জামান ফকির এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য সোহেল ফকির। এছাড়া উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকিরও পদত্যাগ করেছেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: গোপালগঞ্জটুঙ্গিপাড়াপদত্যাগবিএনপিযুবদলরাজনীতি