নিজেদের ধ্বংস করছি আমরাই: ঢাকা কলেজে প্রেসিডেন্ট মির্জা ফখরুল

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

মানুষ হত্যা, আগুন সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি; আর এসব সমস্যার সমাধান না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

শুক্রবার ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে এই বিদ্যাপীঠটি ১৮৬ বছরে পদার্পণ করেছে। অনুষ্ঠানে একসময় এই কলেজের ছাত্র এবং পরবর্তীতে এখানেই শিক্ষকতা করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণা করেন।