রাজধানীর বসুন্ধরা থেকে আটক চুয়াডাঙ্গার সাবেক মেয়র আতিয়ার রহমান প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, আতিয়ার রহমান হাবু দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দর্শনার নিজ ঠিকানা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ স ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগআটকআতিয়ার রহমান হাবুচুয়াডাঙ্গাডিবি পুলিশ