দেশে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আটশ ছাড়াল প্রকাশিত: 4:31 PM, July 22, 2026 বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ছয় শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে, যার সিংহভাগই কোমলমতি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৩৭ জন হামে আক্রান্ত হয়েছে। গত প্রায় চার মাস ধরে দেশজুড়ে হামের এই প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে গত মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম বা এর উপসর্গের রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে জমা দেওয়া উপাত্ত অনুযায়ী, এই ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হামের রোগী পাওয়া গেছে। ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, হাম সংক্রমণের তালিকায় বাংলাদেশ বর্তমানে শীর্ষে রয়েছে। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারতে এই সময়ে ২৬ হাজার ৬০৭ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ১৪ হাজার ৫২১ জন রোগী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা শীর্ষ দশ দেশের মধ্যে মেক্সিকো, পাকিস্তান, ক্যামেরুন, কাজাখস্তান, গুয়েতেমালা, অ্যাঙ্গোলা ও সুদানও রয়েছে। চলতি বছরের শুরুতে বাংলাদেশে শিশুদের মধ্যে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং দ্রুত তা বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে নিয়মিতভাবে হাম সংক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করে আসছে। প্রতিবেদনে দেখা যায়, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ সময়ে দেশটিতে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ৬০৭ জন। যুদ্ধপীড়িত ইয়েমেন ১৪ হাজার ৫২১ রোগী নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। শীর্ষ ১০টি দেশের মধ্যে এরপর রয়েছে মেক্সিকো (১২,৪৯৫), পাকিস্তান (১১,০৩৭), ক্যামেরুন (৯,৬৫৩), কাজাখস্তান (৭,৭৩০), গুয়েতেমালা (৬,৮৩২), অ্যাঙ্গোলা (৬,৮১৫) ও সুদান (৫,৭৬৬)। SHARES স্বাস্থ্য বিষয়: বাংলাদেশবিশ্ব-স্বাস্থ্য-সংস্থাশিশু মৃত্যুস্বাস্থ্য অধিদপ্তরহাম