তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার প্রকাশিত: 7:02 PM, July 29, 2026 বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রত্যাশায় রয়েছে ভারত। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অদূর ভবিষ্যতে এটি ঘটবে বলে তিনি নিশ্চিত। এর আগে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো বা এ সংক্রান্ত বিষয়গুলো একান্তই বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ভারতের পক্ষ থেকে তিনি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং পরবর্তীতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন। SHARES জাতীয় বিষয়: তারেক-রহমানদীনেশ ত্রিবেদীপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ ভারত সম্পর্কভারত সফর