ইনফান্তিনোর প্রস্তাবে সায় না দিলে বাংলাদেশ হারাবে ৩৭০ কোটি টাকা প্রকাশিত: 9:01 PM, July 29, 2026 ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার একটি বড় পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোর ওপর সরাসরি চাপ প্রয়োগ করছেন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার যে প্রস্তাব তিনি দিয়েছেন, তাতে রাজি না হলে ফিফার ২১১টি সদস্য দেশের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির সতর্কবার্তা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর এই প্রস্তাবে সায় না দিলে বাংলাদেশসহ সদস্য দেশগুলো ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা হারাবে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৭০ কোটি টাকা। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ইনফান্তিনো সদস্য দেশগুলোকে ৫৩ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। SHARES জাতীয় বিষয়: আর্থিক সহায়তাইনফান্তিনোফিফাফুটবলবাংলাদেশ