দুর্গাপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

প্রকাশিত: 4:31 PM, July 18, 2026

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দুর্গাপুর উপজেলা এবং পৌর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেস সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, পৌর শাখার সহ-সভাপতি উৎপল সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা এবং দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ। এছাড়াও সাংবাদিক পত্রণবীশ, বিলু হাজং, উজ্জল দে, স্বাধীন সাহা ও মদন সাহা এবং সুখলাল সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধন শেষে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন, বর্তমান সরকার ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মন্দিরে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।