সিন্ডিকেট ও মজুতদারি: ইসলামি বিধান ও এর ভয়াবহ পরিণাম

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

সিন্ডিকেট একটি ইংরেজি শব্দ, যার অর্থ গুদামজাত করা বা মজুত করে রাখা। ইসলামি পরিভাষায় এর আরবি প্রতিশব্দ হচ্ছে ‘আল-ইহতিকার’। প্রথম আরবি অভিধান রচয়িতা খলিল ইবনে আহমদ আল-ফারাহিদি (রহ.)-এর মতে, খাদ্যদ্রব্য বা খাদ্যজাত অন্যান্য জিনিস মজুত করাকে ইহতিকার বলে, যার অর্থ জমা করা। সুতরাং যে ব্যক্তি মূল্যবৃদ্ধির অপেক্ষায় খাদ্যদ্রব্য জমা করে রাখে, তাকে মজুতদার বলা হয় (আল-আইন : ৩/৬২)। সিন্ডিকেট বা মজুতদারির পারিভাষিক অর্থ প্রসঙ্গে হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, নিজের প্রয়োজন মুক্ত থাকা ও জনগণের প্রয়োজন সত্ত্বেও মূল্যবৃদ্ধির অপেক্ষায় খাদ্যদ্রব্য বিক্রি করা থেকে বিরত থাকাকেই সিন্ডিকেট বা মজুতদারি বলে (ফাতহুল বারি ফি শরহিল বুখারি : ৪/৪৪০)। এছাড়া ইমাম আওজায়ি (রহ.)-এর মতে, যে ব্যক্তি পণ্য বাজারজাত করার পথে প্রতিবন্ধক হয়, সে-ই মজুতদার। অর্থাৎ বাজারে ঘুরে মানুষের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুতকরণের উদ্দেশ্যে ক্রয় করার কাজে যে নিজেকে নিয়োজিত করে, তাকেই মজুতদার বলা হয় (নাইলুল আওতার : ৩/৬০৫)।

বর্তমানে দেশে সিন্ডিকেটের ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম হয়েছে। সংকোচ ভুলে তারা টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কম মূল্যে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। এর পেছনের মূল কারণ এই অভিশপ্ত সিন্ডিকেট। সরকার প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দিলেও কুচক্রী মহল সেই সুযোগ নিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে বাজারে পণ্যের সংকট দেখা দিলে তারা উচ্চমূল্যে পণ্য বাজারজাত করে, ফলে পণ্যের মূল্য আকাশচুম্বী হয়। এতে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায় নিত্যপণ্য এবং সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।

ইসলামে অতি মুনাফার উদ্দেশ্যে খাদ্যসামগ্রী মজুত করা হারাম। এটি ইসলাম কর্তৃক খাদ্যদ্রব্য সুষম বণ্টনের একটি উজ্জ্বল দিক। যেহেতু মজুতদারির ক্ষেত্রে গুটিকয়েক ব্যক্তির হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী গচ্ছিত থাকে এবং তারা ইচ্ছামতো মূল্য হ্রাস-বৃদ্ধি করে, তাই এ কাজটি সম্পূর্ণ অমানবিক ও নৈতিকতা বিবর্জিত। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শুধু পাপী ব্যক্তিই মজুতদারি বা সিন্ডিকেট করে থাকে’ (মুসলিম : ১৬০৫)। ফিকহের কিতাব ‘আল-ফিকহুল মুয়াসসার’ (৬/৪৫) অনুযায়ী, বেশি মূল্যে খাদ্য বিক্রির মানসে বাজারমূল্য কম থাকাবস্থায় খাদ্যদ্রব্য ক্রয় করে গুদামজাত করা এবং অত্যধিক প্রয়োজনের সময় উচ্চমূল্যে তা বিক্রয় করা সব ইসলামি আইনজ্ঞের কাছে হারাম।

সমাজের বণিক, ধনী, দুস্থ ও অসহায় সব শ্রেণির মানুষের খাদ্যসামগ্রীর অবাধ প্রাপ্যতা নিশ্চিত করতে ইসলাম খাদ্যের অবৈধ মজুত নিষিদ্ধ করেছে। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, খাদ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপাদান, উপকরণ ও খাদ্যশস্য চড়াদামে বিক্রির ইচ্ছায় মজুত করা হারাম (আল-জামে লি উলুমি ইমাম আহমদ : ৯/১৫৯)। ইমাম আবু দাউদ (রহ.) বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল (রহ.)-কে জিজ্ঞেস করলাম, কোন জিনিস গুদামজাত করা নিষেধ? তিনি বললেন, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ যেসব ক্ষেত্রে মানুষের জীবন ও জীবিকা রয়েছে, সেসব ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হারাম।

সকল মজুতদারি হারাম নয়, তবে কিছু ধরন স্পষ্টত নিষিদ্ধ। যেমন: স্বল্পমূল্য চলাকালে খাদ্যদ্রব্য ক্রয় করে বেশি লাভের আশায় এমনভাবে গুদামজাত করা যার ফলে বাজারে তার নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে; কোনো দ্রব্য এমন পরিমাণে গুদামজাত করা যে কারণে ক্রেতা চরম সংকটের সম্মুখীন হয়; মানুষের খাদ্যদ্রব্য সংকট অবস্থায় যেকোনো পরিমাণ খাদ্যদ্রব্য গুদামজাত করা; এবং বাজারে কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টির জন্য গুদামজাত করা। এসব কাজ নিষিদ্ধ ও গোনাহের কাজ। সিন্ডিকেট শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, গাড়ি, লঞ্চ বা ট্রেনের টিকিটের ক্ষেত্রেও দেখা যায়। টিকিট থাকা সত্ত্বেও নেই বলে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার জন্য মালিকপক্ষ টিকিট সিন্ডিকেট করে, যা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। ইসলাম এ ধরনের বৈষম্য ও জুলুম চিরতরে হারাম ঘোষণা করেছে, কারণ এতে গরিব ও অসহায় মানুষ কষ্টে ভোগে। আল্লাহ তায়ালা বলেন, ‘যেসব লোক বিনা দোষে মোমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয়, তারা অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গোনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়’ (সুরা আহজাব : ৫৮)।

মজুতদারদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। অবৈধ খাদ্যসামগ্রী মজুত করা মানুষকে লানতপ্রাপ্ত বানায়। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমদানিকারক রিজিকপ্রাপ্ত আর মজুতদাররা লানতপ্রাপ্ত, অভিশপ্ত’ (মুসনাদে দারেমি : ২৫৮৬)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্য মজুত করে, আল্লাহ তাকে কুষ্ঠরোগে আক্রান্ত করবেন অথবা দেউলিয়া বানাবেন’ (আল-মুন্তাখাবুল আদাবি : ১৭)। যারা মজুতদার, তারা রাসুলুল্লাহ (সা.) কর্তৃক চিহ্নিত পাপিষ্ঠ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পাপিষ্ঠ ছাড়া কেউ মজুতদার হতে পারে না’ (মুসলিম : ১২২৮)।

যেসব ক্ষেত্রে মজুতদারি হারাম : সকল মজুতদারি হারাম নয়। এজন্য জানতে হবে, সমাজে প্রচলিত কোন ধরনের মজুতদারি হারাম। কিছু হারাম মজুদদারির ধরন তুলে ধরা হলো- ১. স্বল্পমূল্য চলাকালে খাদ্যদ্রব্য ক্রয় করে বেশি লাভের আশায় এমনভাবে গুদামজাত করা, যার ফলে বাজারে তার প্রতিক্রিয়া পড়ে। ২. কোনো দ্রব্য এমন পরিমাণে গুদামজাত করা, যে কারণে ক্