স্বৈরাচারী সরকার ১৭ বছর মানুষকে কথা বলতে দেয়নি: শামা ওবায়েদ

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের মানুষকে তাদের মনের কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে জেলা পুলিশ। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক এই সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শামা ওবায়েদ ইসলাম বিগত সরকারের দমনপীড়নের তীব্র সমালোচনা করেন এবং জনগণের বাকস্বাধীনতা হরণের বিষয়টি তুলে ধরেন।