সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে 'নৌ অবরোধ' ঘোষণা করেছে। সোমবার (২০ জুলাই) থেকে এই অবরোধ কার্যকর হয়েছে, যার ফলে লোহিত সাগর এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, তারা 'চোখের বদলে চোখ' নীতি অনুসরণ করে সৌদি আরবের ওপর এই তাৎক্ষণিক নৌ অবরোধ আরোপ করেছে। তাদের অভিযোগ, ইয়েমেনের ওপর সৌদি আরব অন্যায় ও বিভিন্ন আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, যার প্রতিক্রিয়াস্বরূপ এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।