জর্ডানে মার্কিন সামরিক বিমানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬ জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলায় মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, হামলায় বেশ কয়েকটি মার্কিন বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানক্ষেপণাস্ত্র হামলাজর্ডানমার্কিন বিমান