শ্রীনগরে এক্সপ্রেসওয়ে পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার খবর পাওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্যানুযায়ী, নিহত ওই নারী ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অপর একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। পরে আইনগত কার্যক্রমের জন্য মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: এক্সপ্রেসওয়েদুর্ঘটনামুন্সীগঞ্জশ্রীনগরসড়ক দুর্ঘটনা